Monday, March 16, 2026

১৫ দিন মেয়াদ বাড়িয়ে ফের ‘ লুঙ্গি’ লকডাউন!

Date:

Share post:

৩১ মে রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। বেশ কিছু ক্ষেত্রে আনা হয়েছে শিথিলতা। এরই মধ্যে কেন্দ্র ইঙ্গিত দিয়েছে আরও ১৫ দিন বাড়তে পারে লকডাউনের মেয়াদ। অনেকেই প্রশ্ন তুলছেন ফের চালু হবে লুঙ্গি’ লকডাউন? সব খুলে দিয়ে, ফের লকডাউন বাড়ানোকেই অনেকে ‘লুঙ্গি’ লকডাউন বলছেন।

চতুর্থ দফার লকডাউনের মধ্যে ট্রেন-বাস-বিমান চালু হয়ে গিয়েছে। এদিকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারিত হবে বেতার মাধ্যমে। বিভিন্ন মহলের ধারণা ওইদিনই ফের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলবেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লকডাউনের পঞ্চম দফায় অধিকাংশ রাজ্য শিথিলতা থাকবে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, সুরাত এবং কলকাতার মতো ১১টি রাজ্যে লকডাউনের কড়াকড়ি থাকবে। ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বৃহস্পতিবার সংশ্লিষ্ট শহরের পুর কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন। পঞ্চম দফা লকডাউনে গোয়া ও কর্নাটক সরকার চাইছে হোটেল ও হসপিটালিটি সেক্টরকেও খুলে দিতে। এই ‘ লুঙ্গি ‘ লকডাউনের কী দরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...