Wednesday, April 29, 2026

রেঁধে খান ‘সুস্বাদু’ পঙ্গপাল, ভাইরাল রেসিপি!

Date:

Share post:

পঙ্গপালের হানায় চিন্তায় পড়েছেন চাষীরা।
একে তো করোনা, তার দোসর পঙ্গপাল । পাকিস্তানের সীমানা পেরিয়ে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ঢুকেছে ভারতে। রাজস্থান, মধ‍্যপ্রদেশ, হরিয়ানা এখন রীতিমতো পঙ্গপালের গ্রাসে। আকাশ কালো করে ধেয়ে আসছে পঙ্গপালের ঝাঁক। নিমেষের মধ‍্যে শেষ করে দিচ্ছে ক্ষেতের পর ক্ষেত ফসল।
একদিকে যখন পঙ্গপালের উপদ্রবে নাজেহাল অবস্থা কৃষকদের তখনই সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে পঙ্গপালের ভিডিও । তবে এই ভিডিও পঙ্গপাল রান্নার।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। পঙ্গপাল ভেজে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় তারই রেসিপি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ক‍্যাপশনে লেখা হয়েছে, ‘পঙ্গপালের রেসিপি। পঙ্গপাল খাবে মানুষের ফসল আর মানুষ খাবে পঙ্গপাল’। সোশ‍্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল এই ভিডিও।

এই রেসিপিটি চিনের হলেও বহু দেশেই পঙ্গপাল খাওয়ার রীতি রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, পঙ্গপালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। প্রতি ১০০ গ্রাম পঙ্গপালে ১৪-২৮ গ্রাম প্রোটিন রয়েছে। বাইবেলেও নাকি রয়েছে মধু দিয়ে পঙ্গপাল খাওয়ার নিদান। মধ‍্য প্রাচ‍্য থেকে আফ্রিকা বহু দেশেই খাওয়া হয় পঙ্গপাল।

পঙ্গপাল দিয়ে বিশেষ কয়েকটি পদ:

১) লোকাস্ট(পঙ্গপাল) ফ্রাই। ২)ক্রিসপি লোকাস্ট। ৪) মশলা লোকাস্ট। ৫) লোকাস্ট বিরিয়ানি

পাকিস্তানের সিন্ধ প্রদেশের কৃষিমন্ত্রী ইসমাইল রাহু পাঙ্গপাল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিয়োয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘এগুলি দিয়ে আপনি বারবিকিউ করতে পারেন, বিরিয়ানি বানাতে পারেন। এগুলি দিয়ে বড় বড় ডিশ তৈরি হয়।’ এই পঙ্গপাল মানুষের শরীরের কোনও ক্ষতি করবে কি না, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শহরের লোকজনও এগুলি রান্না করে খেতে পারেন। এতে কোনও ক্ষতি হবে না।’

Related articles

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...