Sunday, May 31, 2026

কেন্দ্রের সিদ্ধান্তের জের, করোনা সংক্রমণ বেড়েছে ১০৫.৫ শতাংশ

Date:

Share post:

লকডাউনের মধ্যেই বিশেষ কিছু ক্ষেত্রে পরিষেবা দিচ্ছে রেল। ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ফিরছেন আটকে পড়া সাধারণ মানুষও। আর তাতেই বাড়ছে ভাইরাসের সংক্রমণ। একাধিক রাজ্যে এই চিত্র উঠে এসেছে।

করোনা সংক্রমণ এক ধাক্কায় ১০৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ১২ মে ভারতে করোনা সংক্রামিতের সংখ্যা ছিল ৭৪,৬২৪ জন। ২৫ মে সেটা বেড়ে হয়েছে ১,৪৫,৩৮০ জন। এই কয়েকদিনে শুধুমাত্র মহারাষ্ট্রে সংক্রমণ ২৯,২৬৬ জনের। শতকরা হিসাবে যা ১২৫ শতাংশ বেড়েছে। ট্রেন চলা শুরু হওয়ার পর নাগাল্যান্ড, সিকিমের মত রাজ্যেও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মণিপুরে ২ থেকে বেড়ে করোনা সংক্রমণ ছড়িয়েছে ৩৯ জনের মধ্যে। একই অবস্থা গোয়া, ছত্তিশগড়, ত্রিপুরার। এক লাফে পশ্চিমবঙ্গেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গিয়েছে।

কেন্দ্র আগেই ঘোষণা করেছে, ১ জুন থেকে টাইম টেবিল মেনে ২০০টি নন এসি ট্রেন চলবে। এদিকে গবেষকরা আগে জানিয়েছিলেন জুন মাসে সংক্রমণ হবে সর্বাধিক। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন একাংশ। অনেকের আশঙ্কা, ট্রেন চালু হলে সংক্রমণের হার আরও বাড়বে।

Related articles

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...