Saturday, May 16, 2026

কবে মিলবে করোনা প্রতিষেধক?

Date:

Share post:

করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, দেশে সংক্রমণ এই হারে বাড়তে থাকলে আগামী মাসের মধ্যেই ৩ থেকে ৫ লক্ষ পৌঁছাতে পারে মোট আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, সংক্রমণ রুখতে সারা বিশ্বের বেশ কয়েকটি সংস্থা মিলে প্রায় ১২৫টি করোনা ভ্যাকসিন তৈরি করছে।

এই ১২৫ টির মধ্যে ১০টি ভ্যাকসিন রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। বাকি ১১৫ টি প্রাক ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায় রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন।বিশেষজ্ঞদের এক বৈঠকে জানা গিয়েছে এমনটাই। ওই বৈঠকে ফার্মাসিটিক্যাল কোম্পানি ফাইজারের সিইও আলবার্ট বাউরুলা বলেন, যেভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে তাতে সমাধানসূত্র পাওয়া গেলে অক্টোবর মাসের শেষের দিকে মিলবে ভ্যাকসিন। ভিডিও কনফারেন্সের ওই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাজেনেকা সিও প্যাসকাল সরিয়ট, গ্লাক্সোস্মিথলাইনের প্রধান এমা ওয়াল মসলে, জনসন এন্ড জনসনের সায়েন্টিফিক অফিসার পল স্টোফেলস।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...