Sunday, May 17, 2026

কনটেনমেন্ট জোনে আরও একমাস লকডাউন, বাকি অংশে আনলক ফেজ-১

Date:

Share post:

চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার ঠিক একদিন আগেই নয়া বিধি চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পয়লা জুন থেকে কনটেনমেন্ট জোনে থাকবে লকডাউন। বাকি অংশে চলবে আনলক ফেজ। এটা হবে চার দফায়। ফেজ ওয়ান- শনিবার সন্ধেয় এই ঘোষণা করে করা হয়। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এক নজরে দেখে নেওয়া যাক কী থাকছে আনলক ওয়ানে

• কনটেনমেন্ট জোনে ৩০জুন পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি কার্ফু

• কনটেনমেন্ট জোনের বাইরে ৮জুন থেকে শর্তসাপেক্ষ খুলবে
রেস্তোরাঁ, হোটেল, শপিং মল

• ৮জুন থেকে খুলছে ধর্মীয় স্থান

• লোকাল ট্রেন, মেট্রো, আন্তর্জাতিক উড়ান নিয়ে পরে সিদ্ধান্ত

• আন্তঃরাজ্য বাস যাতায়াতে অনুমতি লাগবে না।

• খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

• খুলছে না বার, থিয়েটার, বিনোদন পার্ক, চিড়িয়াখানা

• এখনও জমায়েত নিষিদ্ধ

জুন মাস ধরে চারটি ফেজে দফায় দফায় আনলক করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...