Friday, June 26, 2026

লকডাউন আবহেই সোমবার থেকে বাড়ি বাড়ি যাবে বিজেপি, কর্মসূচি ঘিরে অসন্তোষ

Date:

Share post:

করোনা আবহ এবং লকডাউনের মধ্যেই পথে নেমে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে বঙ্গ-বিজেপি৷ মোদি সরকারের এক বছর পূর্তির দিনেই রাজ্য বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে৷ ঠিক হয়েছে, রাজ্যের প্রতিটি বাড়িতে দলের দু’জন করে কর্মী যাবেন৷ গত এক বছরে কেন্দ্রীয় সরকার কী কী কাজ করেছে, তা জানাবেন সাধারণ মানুষকে৷

এদিকে বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে এ ধরনের কর্মসূচি কেন, তা নিয়েই বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে৷ এই অংশের বক্তব্য, “বাড়ি বাড়ি যাওয়া”র এই কর্মসূচিতে শারীরিক বা সামাজিক দূরত্ব রক্ষা করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না৷ তাহলে কেন এই কর্মসূচি?

বিজেপির তরফে অবশ্য এর উত্তরে বলা হয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই ঠিক হয়েছে, প্রতি বাড়িতে মাত্র দু’জন কর্মী যাবেন৷ যাঁরা যাবেন, তাঁদের প্রত্যেকের মাস্ক ও গ্লাভ্‌স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷
রাজ্য বিজেপি জানিয়েছে, কাল, সোমবার, ১ জুন থেকেই রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হবে।

রাজ্য লকডাউন বিধি মানা হচ্ছে না বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলে চলেছেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী কেন এলাকায় বা বাজার পরিদর্শনে যাচ্ছেন বিধি ভেঙ্গে, তা নিয়েও তোপ দেগেছে রাজ্য বিজেপি৷ এখন সেই বঙ্গ- বিজেপি-ই কেন্দ্রীয় সরকারের সাফল্য বোঝাতে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আসলে দ্বিচারিতা, এমন মন্তব্যই করছে বিজেপি-বিরোধী শিবির৷

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...