Tuesday, March 17, 2026

মনুয়া কাণ্ডের ছায়া কাটোয়ায়, খুন করে স্বামীর মৃতদেহের পাশেই প্রেমিকের সঙ্গে সহবাস

Date:

Share post:

ফের মনুয়া কাণ্ডের ছায়া বর্ধমানের কাটোয়ায়। প্রেমিককে ডেকে নিয়ে স্বামীকে খুন করল গৃহবধূ। শুধু খুন নয় স্বামীর মৃতদেহের পাশে সহবাস।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রামে মাধব বাগ নামে দিনমজুরের রহস্য মৃত্যুর জেরে তদন্তে নেমেছিল কাটোয়া থানার পুলিশ। আর তাতেই ওই দিনমজুরের স্ত্রীর ওপর সন্দেহ বেড়ে যায় পুলিশের। ওই মহিলার সম্পর্কে খোঁজ নিতে গিয়েই তার পরকীয়ার কীর্তি ধরা পড়ে যায়। যে যুবকের সঙ্গে ওই মহিলার সম্পর্ক ছিল তার ওপর চাপ সৃষ্টি করতেই সব ঘটনা বলে ফেলে সে।

পুলিশ সূত্রে খবর, সোমা বাগ নামে ওই মহিলা ঘটনার দিন ছেলে, মেয়ে আর স্বামীকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তারপর মাঝ রাতেই ফোন করে ডেকে পাঠায় তার প্রেমিককে। তারপর দু’জন মিলে মাধবের গলায় মশারি পেঁচিয়ে খুন করে তাঁকে। এরপর স্বামীর মৃতদেহের পাশেই সহবাসে লিপ্ত হয় সোমা ও সেই যুবক। সব শেষে যুবকটি চলে যায় বাড়িতে আর সোমা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে মৃত মাধবের দেহের পাশে।

এই ঘটনার জেরে সন্দেহের বশেই মাধব বাগের দাদা গদাই বাগ কাটোয়া থানায় সোমা ও প্রতিবেশী যুবক নারায়ণ প্রধানের নামে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নারায়ণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই সব ঘটনা সামনে চলে আসে। এরপরেই গ্রেফতার করা হয় সোমাকে। ওই মহিলা আপাতত জেলে। কাটোয়া মহকুমা আদালতের বিচারক তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...