Sunday, May 17, 2026

করোনা আবহেই শ্রীলঙ্কার ক্রিকেট দলের ক্যাম্প শুরু

Date:

Share post:

বিশ্বজুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। এই আবহেই অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। রবিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একথা স্পষ্ট করেছে। ১৩ জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে হবে ১২ দিনের এই আবাসিক শিবির।

বোর্ড বিবৃতিতে উল্লেখ করেছে, “ তিন ফরম্যাটেই থাকা ১৩ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বোলারদের উপরে। কারণ, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে মানিয়ে নেওয়ার জন্য বোলারদেরই বেশি সময় লাগবে।” বোর্ড ঠিক করেছে কোচ ও সাপোর্ট স্টাফ সহ ট্রেনিংয়ের দায়িত্বে থাকবেন চার জন। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের আয়োজন করা হয়েছে বলে বোর্ড জানিয়েছেন।

 

করোনাভাইরাস আক্রমণ শুরু হতেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল। জুলাইয়ে ভারতের মুখোমুখি হওয়ার কথা দ্বীপরাষ্ট্রের। তবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কিন্তু তাও তৈরি হয়ে থাকতে চাইছে শ্রীলঙ্কা। তাই সোমবার থেকেই শুরু হচ্ছে অনুশীলন।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...