Monday, May 18, 2026

আস্ত মালয়েশিয়ান ক্রুজ ভাড়া করেই ১৫টন ত্রাণ যাচ্ছে সুন্দরবনে

Date:

Share post:

আমফান বিধ্বস্ত সুন্দরবন, পাথরপ্রতিমা, গোসাবায় সাহায্য দিতে চান অনেকেই। কিন্তু পৌঁছবেন কী করে! বহু গ্রাম, দ্বীপ এই মুহূর্তে জনবিচ্ছিন্ন। শেষে মুশকিল আসান হয়ে দাঁড়াল অসপ্রে ওয়াটারওয়েজ। সাগরে নামমাত্র খরচে ক্রুজ চালিয়ে সাড়া ফেলে দিয়েছিল এই সংস্থা। জলপথ পরিবহনের প্রাক্তন মুখ্য উপদেষ্টা অঞ্জন সিনহা এবার ক্রুজের মাধ্যমে সুন্দরবন, পাথরপ্রতিমার দুর্গম জায়গায় ত্রাণ পৌঁছে দিতে চান। ১৫টন ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে অসপ্রে ওয়াটারোয়েজ ওয়েবসাইটে আবেদন করেছে। যে সংগঠন ত্রাণ পাঠাতে চায় তাদের ২জন ক্রুজে করে গিয়ে ত্রাণ পৌঁছে দিতে পারবেন। যোগাযোগ করতে পারবেন info@ospreyindia.com ওয়েবসাইটের মাধ্যমে। পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আগামী ৬ জুন প্রিন্সেপ ঘাট থেকে ১৫টন ত্রাণ নিয়ে রওনা দেবে অসপ্রের মালয়েশিয়ান ক্রুজ “নিউ ফ্রন্টিয়ার নাম্বার থ্রি”। রামগঙ্গা হয়ে ১৮টি জায়গায় ত্রাণ নামাবে ক্রুজ। আমফানের পর তছনছ সুন্দরবনের হতভাগ্যদের পাশে এইভাবেই দাঁড়াতে এবার নতুন লড়াই।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...