Thursday, May 14, 2026

বাংলা থেকে ছাড়ল প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন

Date:

Share post:

হুগলি জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ক্ষেত্রে এখনও কর্মরত বিহার উত্তরপ্রদেশের বহু শ্রমিক। লকডাউনের জেরে এখন কর্মহীন। সেই কারণে বাড়ি ফিরতে চান তাঁরা। বাংলা থেকে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পেশাল ট্রেন ছাড়ল। সরকারি উদ্যোগে রবিবার সন্ধেয় তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। এই প্রথম এরাজ্যে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন রওনা হয় বিহারের মুজাফফরপুরে।

সাড়ে ৬ টা নাগাদ ব্যান্ডেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে মাত্র ২১৩ জন যাত্রী নিয়ে বিহার রওনা হয় ১৯ কামরার শ্রমিক স্পেশাল। ট্রেনের অধিকাংশ আসনই ছিল ফাঁকা। রেল সূত্রে খবর, ব্যান্ডেল থেকে মুজাফফরপুর পর্যন্ত টিকিট কাটা হয়েছিল ১৫২০ জন যাত্রীর। ৩৪৫ টাকা করে ১৫২০ জনের টিকিট কাটা হয়েছিল। ভাড়া বাবদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা এদিন সকালেই রেলকে মিটিয়েছে বিহার সরকার। তার পরেই হুগলি জেলা প্রশাসনের তরফে পরিযায়ী দের ফেরানোর যাবতীয় ব্যবস্থা করা হয়। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি সকলের হাতেই খাবারের প্যাকেট এবং জলের বোতল তুলে দেওয়া হয়। একইসঙ্গে হাতে তুলে দেওয়া হয় ট্রেনের টিকিট। উপস্থিত ছিলেন পরিবহন এবং পুলিশ আধিকারিকেরা। লকডাউনের শুরুতে অনেকেই যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও যাওয়ার সময় এদিন তাঁরা কেউই আর যেতে রাজি হননি। ধীরে ধীরে কাজও শুরু হয়েছে তাই তাঁরা এই মুহূর্তে ফিরে যাওয়ার কথা ভাবছেন না বলে সূত্রের খবর।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...