Tuesday, April 7, 2026

কলকাতায় খুলে গেল ৩০০ বছরের প্রাচীন শিব মন্দির, সামাজিক দূরত্ব বিধি মেনে হল পুজো

Date:

Share post:

উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলের কৃষ্ণরাম বোস স্ট্রিটের ৩০০ বছরের প্রাচীন একটি শিব মন্দির লকডাউনের পর থেকে বন্ধ ছিল। রাজ্য সরকারের অনুমতি মেলার পর আজ, সোমবার ফের খুলে দেওয়া হলো বড় বাবা শিব মন্দির।

এদিকে আজ পালিত হচ্ছে গঙ্গা পুজো। এই পুণ্যলগ্নে পুজো শুরু হল শিব মন্দিরের। করোনা আবহে সামাজিক দূরত্ব মেনে পালন করা হচ্ছে আচার-বিধি। লাঠির মাধ্যমে দূর থেকে পড়ানো হলো ঠাকুরকে মালা। আরতি , সেও হলো দূর থেকে। বাদ গেলেন না ভক্তরাও। স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব মেনে মন্দিরে প্রবেশ করেন ৫ জন করে ভক্ত। আরতির তাপ গ্রহণ চললো। এই মন্দির খুলে যাওয়ায় খুশি শিব ভক্তরা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...