Sunday, May 17, 2026

ছাদের পাঁচিলে বসে পা দোলাচ্ছেন করোনা রোগী! আতঙ্ক মেডিক্যাল কলেজে

Date:

Share post:

জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর রিপোর্ট পজিটিভ আসে। রাখা হয় করোনা ওয়ার্ডে। কিন্তু ৩৪ বয়সী ওই রোগীকে নিয়ে জেরবার চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

কখনও হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের ঘুরে বেড়াচ্ছেন। কখনও আবার পাশের বাড়ির রোগীর কম্বল গায়ে দিয়ে লুকিয়ে পড়ছেন। হাসপাতালে আলমারির ফাঁকে, সিঁড়ির নিচে লুকিয়ে থাকছেন কখনও। রবিবার দেখা যায় বিল্ডিং এর ন’তলার ছাদের পাঁচিলে বসে পা দোলাচ্ছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, ওই রোগী মানসিক ভাবে ভারসাম্যহীন। কারোর কোনও কথাই শোনেন না। তাঁকে নিয়ে নাজেহাল অবস্থা স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকদের। রবিবারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের অন্দরে। কোনও রকমে বুঝিয়ে তাঁকে পাঁচিল থেকে নামানো হয়।

হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানান, “করোনা সংক্রমণ হাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি ব্লকের করোনা ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে। মানসিক সমস্যার কারণে মাঝেমধ্যেই এদিক ওদিক ছোটাছুটি করছেন। চিকিৎসা করে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছি আমরা।”

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...