Friday, June 26, 2026

চলতি শিক্ষাবর্ষ অনলাইনে চালু রাখার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি অভিভাবকদের

Date:

Share post:

শিক্ষা ও স্বাস্থ্য এই মুহূর্তে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস আক্রমণ এই দোটানায় ফেলে দিয়েছে অভিভাবকদের। ভাইরাসের সংক্রমণে আপাতত স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্কুল খোলার আর্জি জানাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে এই মর্মে পিটিশনও জমা দিয়েছেন ২ লক্ষ ১৩ হাজার অভিভাবক।

মার্চ থেকে দেশজুড়ে জারি করা হয় লকডাউন। প্রায় তিন মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। একাংশের ধারণা, একাধিক অঞ্চলে জুলাই মাসে স্কুল খুলতে পারে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে স্কুল, কলেজ বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। কিন্তু তারপর কী হবে সেই ভেবেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকদের একাংশ। এই পরিস্থিতিতে অভিভাবকরা চাইছেন চলতি শিক্ষাবর্ষ অনলাইনে হোক।

ওই পিটিশনে অভিভাবকরা উল্লেখ করেছেন, জুলাই মাসে সরকারি স্কুল খোলার সিদ্ধান্ত নিলে আগুন নিয়ে খেলার মত হবে। এই শিক্ষাবর্ষে ই লার্নিং ব্যবস্থা চালু রাখা উচিত সরকারের। ওই পিটিশনে তাদের প্রশ্ন, স্কুলগুলি দাবি করছে অনলাইন মাধ্যমে তাদের সমস্যা নেই, তাহলে এই শিক্ষাবর্ষ কেন অনলাইনেই করা হবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...