Sunday, March 15, 2026

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদের দায়িত্ব গ্রহণ রাজ্যের মনোনীত অধ্যাপকের

Date:

Share post:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। সেই সিদ্ধান্তকে খারিজ করল রাজ্য সরকার। বিতর্কের আবহে সংশ্লিষ্ট পদে নিয়োগ করল নবান্ন। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য হিসেবে কাজ শুরু করলেন ডঃ আশিস কুমার পানিগ্রাহী।

সোমবার নির্দেশিকা জারি করে প্রাণীবিদ্যার অধ্যাপক গৌতম চন্দ্রকে সহ উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। এই নির্দেশিকা ঘিরে তৈরি হয় রাজ্য রাজ্যপাল সংঘাত। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, রাজ্যপালের এই সিদ্ধান্ত মানবে না রাজ্য সরকার।

এই কথা অনুযায়ী, রাজ্য উচ্চ শিক্ষা দফতর মনোনীত কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যার প্রধান ডঃ আশিস কুমার পানিগ্রাহী এই বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের দায়িত্বভার নিলেন। যদিও রাজ্য রাজ্যপাল সংঘাতের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। একইভাবে বিষয়টি এড়িয়ে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। তাঁর কথায়, “সহ-উপাচার্য হিসাবে ড: আশিস কুমার পানিগ্রাহী কাজ শুরু করেছেন। ব্যাস এটুকুই। ”

প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদ গত কয়েক মাস ধরেই খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার বা উচ্চ শিক্ষা দফতর নাম পাঠায় রাজভবনে। সেই প্রস্তাবে সিলমোহর দেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এক্ষেত্রে নাম পাঠানো হলেও তা খারিজ করে দেয় রাজভবন।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...