Friday, May 22, 2026

১০৭৬ থেকে ১৫৭১, রাজ্যে এক ধাক্কায় অনেকটাই বাড়লো কন্টেইনমেন্ট জোন

Date:

Share post:

রাজ্যে করোনা- কন্টেইনমেন্ট জোনের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেলো৷
কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১০৭৬ থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ১৫৭১।

এফেক্টেড জোনের সংখ্যা ৭১৮ থেকে বেড়ে এখন হয়েছে ৮৪৪টি।

বাফার জোনের সংখ্যাও বেড়েছে৷ ৩ দিন আগে ছিলো ৩৫৮, এখন তা বেড়ে হয়েছে ৭২৭।

এফেক্টেড এবং বাফার, এই দুই জোন মিলিয়ে হয় কন্টেইনমেন্ট জোন৷ সেই সংখ্যা ১০৭৬ থেকে অনেকখানি বেড়ে হয়েছে ১৫৭১।

প্রশাসনের বক্তব্য, পরিযায়ী শ্রমিক আসার পরেই গত ৩-৪দিনে রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে।
গত কয়েকদিনে মারাত্মকভাবে সংক্রমণ বেড়ে গিয়েছে, বীরভূম, নদীয়া, উত্তর দিনাজপুর ও মালদাতে। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, যেখানেই মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকরা আসছেন, সেখানেই করোনা রোগীর সন্ধান মিলছে। আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে আরও শ্রমিক স্পেশাল আসবে। আসবে প্যাসেঞ্জার স্পেশাল। ফলে করোনা রোগীর সংখ্যা আগামী ১ সপ্তাহে দ্রুত বাড়তে পারে বলেই আশঙ্কা করছে নবান্ন৷ তাই যেখানে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলবে, তখনই সেই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি হিসাবে দেখা যাচ্ছে, প্রায় সব জেলাতেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। কোচবিহার জেলায় একটিও কন্টেইনমেন্ট জোন ছিল না, সেখানেও হয়েছে ২৯টি এফেক্টেড জোন হয়েছে। কোচবিহার
ছাড়া অন্য জেলায় এফেক্টেড জোনের সংখ্যা :

কলকাতা- ৩৫১,

হাওড়া- ৭৬,

দক্ষিণ ২৪ পরগনা- ৩৪,

উত্তর ২৪ পরগনা- ১৪৪,

হুগলি- ২৯,

নদিয়া- ৫৪,

পূর্ব মেদিনীপুর- ১৪,

পশ্চিম মেদিনীপুর- ১৩,

পূর্ব বর্ধমান- ১৯,

পশ্চিম বর্ধমান- ১,

মালদা- ২০,

জলপাইগুড়ি- ২,

কালিম্পং- ২,

দার্জিলিং- ২,

দক্ষিণ দিনাজপুর- ২,

উত্তর দিনাজপুর- ২১,

মুর্শিদাবাদ- ৮,

বাঁকুড়া- ৮,

বীরভূম- ৪০।

সবমিলিয়ে মোট ৮৪৪টি এফেক্টেড জোন হয়েছে বাংলায়। ৩ দিন আগেও ছিলো ৭১৮টি।

এফেক্টেড জোনের পাল্লা দিয়ে বেড়েছে বাফার জোনের সংখ্যাও। সরকারি হিসেবে বলা হয়েছে, বাফার জোনের সংখ্যা:

কলকাতা – ৩৫১,

দক্ষিণ ২৪ পরগনা- ৩৪,

উত্তর ২৪ পরগনা- ১৪৪,

হুগলি- ২৯,

নদিয়া- ৫৪,

পূর্ব মেদিনীপুর- ১৪,

মালদা- ২০,

জলপাইগুড়ি- ১,

দার্জিলিং- ২,

দক্ষিণ দিনাজপুর- ২,

উত্তর দিনাজপুর- ২১,

মুর্শিদাবাদ- ৮,

বাঁকুড়া- ৩,

বীরভূম- ৪০,

কোচবিহার- ২৯।

বাফার জোনের সংখ্যা ছিলো ৩৫৮, তা বেড়ে হয়েছে ৭২৭।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...