Sunday, May 17, 2026

গ্রামের ছেলেরা ফিরছে: স্থানীয়রাই স্কুলকে বানালেন কোয়ারেন্টাইন সেন্টার

Date:

Share post:

বিভিন্ন জায়গায় যখন কোয়ারেন্টাইন সেন্টার করতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে, তখন উল্টো ছবি কোচবিহারের পুন্ডিবাড়িতে। ভিন রাজ্যে থেকে প্রতিবেশী কয়েকজন যুবকের বাড়ি ফেরার কথা জানতে পেরে নিজেদের উদ্যোগে গ্রামে থাকা স্কুলবাড়িকে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে ফেললেন বাসিন্দারা। কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকার বড়রাংরস ও নাগেশ্বরগুড়ি গ্রামে একটি প্রাথমিক স্কুলের চার পাশে উঁচু করে নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতায়াতের জন্য রাখা হয়েছে একটি মাত্র গেট। ক্লাসরুমের ভিতরে ব্রেঞ্চগুলিকে পাশাপাশি রেখে শোয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় যুবক শশাঙ্ক রায়, কর্ণধর রায়, গগন দাস, প্রসেনজিৎ রায়, আদিত্য রায়, পলাশ দাসরাই এর মূল উদ্যোক্তা। তাঁরা জানান, এলাকার কয়েকজন যুবক জয়পুরে কাজে গিয়েছিলেন। লকডাউনে সেখানে কাজ হারিয়ে বেশ কিছুদিন আটকে ছিলেন। তারপর আসার ব্যবস্থা হয়েছে।প্রশাসন যদি তাঁদের হোম কোয়ারেন্টেনে থাকতে বলে তাহলে বাড়ির লোকজন তো বটেই গ্রামের অন্যান্যদের সংস্পর্শেও আসতে পারেন। তাই তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করে গ্রামের স্কুলকেই কোয়ারেন্টেন সেন্টার বানিয়ে ফেলা হয়েছে। তাঁদের বাড়ি থেকেই খাবার নিয়ে নিয়ম মেনে দিয়ে আসতেও তৈরি ওই যুবকরা। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...