Tuesday, March 17, 2026

সিএমওএইচ-এর বদলি ঘিরে উত্তাল কোচবিহার

Date:

Share post:

একের পর এক করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে স্থানীয়দের ‘ভরসার পাত্র’ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়কে কোচবিহার থেকে বদলি করার সিদ্ধান্ত রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। বুধবার রাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলির নির্দেশ জেলাশাসকের দফতরে পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। প্রায় সারারাত জেলাশাসকের দফতরের সামনে চলে বিক্ষোভ। বদলি রদ করার দাবিতে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন।

সুমিত গঙ্গোপাধ্যায় তাঁর চারবছরের কর্মজীবনে কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের আমূল পরিবর্তন ঘটিয়েছেন বলে মত স্থানীয় বাসিন্দাদের। করোনা নিয়ে গোটা বিশ্ব যখন উত্তাল তখন কোচবিহার জেলাতে ১৫ দিন আগে পর্যন্ত তার কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তিনি, এ কথা স্বীকার করে নিয়েছেন জেলার অন্যান্য আধিকারিকরাও। তারপরেও কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন সুমিত।

তবে বদলি প্রসঙ্গে সিএমওএইচ জানান, “বদলি সকলকেই হতে হয়, আমাকেও হতে হচ্ছে। কোনও এক সময় আমি অন্য জায়গা থেকে বদলি হয়ে এখানে এসেছিলাম। যাঁরা আন্দোলন করছেন তাঁদেরকে অবশ্যই বলেছি আন্দোলন করে বিশেষ কোন লাভ নেই। যদি তাঁদের কোনও দাবি থাকে তাঁরা যেন সরাসরি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান”।

spot_img

Related articles

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...