Saturday, May 16, 2026

আমফান তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডবের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে ক্ষতিপূরণও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

এবার আমফান ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে আজ, বৃহস্পতিবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্ধ্যায় দমদম বিমানবন্দরে ৭ জন প্রতিনিধির নামার কথা। যে দলের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব অনুজ শর্মা।

আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা মূলত, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, গোসাবা, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ হেলিকপ্টারে দুটি দলে ভাগ হয়ে শুক্রবার ঘুরে দেখবেন তাঁরা।

এরপর শনিবার নবান্নে গিয়ে ওই প্রতিনিধি দল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা-সহ শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...