Tuesday, March 24, 2026

আমফান-বিধ্বস্ত বাংলাকে আর্থিক সাহায্য করতে চেয়ে মোদিকে চিঠি ফরাসি প্রেসিডেন্টের

Date:

Share post:

আমফানের ছোবলে তছনছ হওয়া কলকাতা, দুই ২৪ পরগনার বেশ কিছু বিধ্বস্ত এলাকার ছবি দেখেছিলেন তিনি৷ নজরে এসেছিলো হাজার হাজার গাছ উপড়ে অবরুদ্ধ রাস্তাঘাট, উপকূলবর্তী এলাকায় হুড়মুড় করে ভেঙ্গে পড়া ঘরবাড়ির ছবিও৷ কানে এসেছে বাংলায় প্রায় শতাধিক জীবনহানির ঘটনা৷ শুনেছেন ওড়িশায় আমফানের তাণ্ডবের কথাও৷

এসব ছবি দেখে এবং শুনে আন্তরিকভাবেই মর্মাহত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। আর তারপরই দুই রাজ্যের বিপন্ন পরিস্থিতি উপলব্ধি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ম্যাকরঁ জানালেন, বাংলা, ওড়িশার বিধ্বস্ত এলাকা পুনর্গঠনে সাহায্য করতে ইচ্ছুক ফ্রান্স৷ চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, “আমফান -তাণ্ডব পরবর্তী পরিস্থিতিতে বাংলা, ওড়িশার পুনর্গঠনে যে কোনও ধরনের সাহায্যের হাত বাড়াতে চায় ফ্রান্স।

ওদিকে, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি সূত্রে জানা গিয়েছে, ২০০ মিলিয়ন ইউরো ভারতকে সাহায্যের জন্য দেবে বলে ম্যাকরঁ ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন৷ বিশ্ব ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পাঠানো হতে পারে। এই প্রস্তাবই জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইমানুয়েল ম্যাকরঁ। সেইসঙ্গে ফ্রান্সের জনগণের তরফে তিনি আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ এবং ওডিশাবাসীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
ভারত-ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে গত বছর মোদি-ম্যাকরঁ বৈঠকে বেশ কিছু বিষয়ে পারস্পরিক
সাহায্যের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুসারেই আমফান বিধ্বস্ত এলাকার জন্য বাংলায় আসতে চলেছে ফ্রান্সের সাহায্য।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর তরফে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরেঁর বার্তা পৌঁছেও দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে৷

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...