Wednesday, May 6, 2026

টলিউড: শুটিং শুরুর আগে কোভিড টেস্ট- কিন্তু করাবে কে?

Date:

Share post:

কথায় বলে সাবধানের মার নেই- সেই পথেই হাঁটতে চাইছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। লকডাউন পর্বের পর আনলক পরিস্থিতিতে 10 জুন থেকে শুটিং শুরুর কথা রয়েছে টলিউডে। কিন্তু তার আগে শুটিংয়ে অংশগ্রহণকারী অভিনেতা-অভিনেত্রী কলাকুশলী সবার কোভিড টেস্ট করাতে হবে। এ বিষয়ে মোটামুটি সবাই একমত। তবে কে এই পরীক্ষা করাবে? তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। কোনো কোনো স্টুডিও মালিকের বক্তব্য, প্রোডাকশন হাউজ, প্রোডিউসার বা কোন সংস্থা তরফ থেকে এই করোনা পরীক্ষা করা হলে ভালো হয়।

পার্পল স্টুডিওর তরফে পায়েল চট্টোপাধ্যায়ের জানান, এই পরিস্থিতিতে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। সে কারণে শুটিংয়ের আগে করোনা টেস্ট করানোটাও জরুরি। কারণ অনেক সময় করোনা আক্রান্তের শরীরে কোনও লক্ষণ থাকে না।
এই সিদ্ধান্ত গৃহীত হলে খুশি হবেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টুডিও মালিক। তাঁর কথায় প্রোডাকশন হাউজ যদি টেস্টের ভার নেয়, তাহলে সবচেয়ে ভালো। তবে ইন্দ্রপুরী স্টুডিও-র পক্ষ থেকে তেজস দোশী অবশ্য বলেছেন, সব রকম সুরক্ষা ব্যবস্থা নিয়েই খুলছে স্টুডিওপাড়া।
4 জুন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বসে শুটিংয়ের নিয়মাবলী চূড়ান্ত করা হয়েছে। সেই অনুযায়ী শুরু হবে কাজ। আর্টিস ফোরামের সেক্রেটারি অরিন্দম গঙ্গোপাধ্যায় অবশ্য জানান, শুটিং জোন, প্রপস, যন্ত্রপাতি সবগুলোই স্যানিটাইজ করা হবে শুটিং শুরুর আগে। ফ্লোরে সাবান, স্যানিটাইজার, জল থাকতেই হবে। এবং গ্লাভস, মাস্ক পরাটা বাধ্যতামূলক। মেকআপ আর্টিস্টকে পিপিই কিট পরেই মেকআপ করতে হবে।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...