Tuesday, May 26, 2026

আগামী সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মধ্য বঙ্গোপসাগরের পূর্ব ভাগে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে ওড়িশায় বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রভাব পড়বে ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূলের জেলাগুলিতে। একইসঙ্গে এ রাজ্যে বৃষ্টি বাড়তে পারে আগামী সপ্তাহে।

আজ, শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন ও বৃষ্টি হয়নি ।

আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির পরিমাণ রাজ্যজুড়ে বাড়তে পারে আগামী সপ্তাহে।

Related articles

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...