Wednesday, May 6, 2026

আনলক: রাজারহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে ৭০ জন

Date:

Share post:

লকডাউন শেষে আনলক পর্ব শুরু হতে ভাঙন খাস বিজেপি শিবিরে। রাজারহাট চাঁদপুর পঞ্চায়েতের মাছিভাঙার ৭০ জন তৃণমূলে যোগদান করলেন। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়েছিলেন অসীম মণ্ডল। তার অভিযোগ, প্রতিশ্রুতি মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। এলাকার উন্নয়ন করতে পারছিলেন না। করোনার আবহে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াতে না পেরে শনিবার মাছিভাঙা গ্রামের ৭০ জন অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজারহাট- নিউটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর।

গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড় পাওয়ার গ্রিড আন্দোলনের আঁচ এসে পড়েছিল রাজারহাটের চাঁদপুর পঞ্চায়েতের মাছিভাঙা গ্রামে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে মাছিভাঙা সহ চাঁদপুর পঞ্চায়েতের ২৬ টি আসনেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বিজেপি। তবে কোথাও সরাসরি প্রার্থী দিয়েছিল তারা, আবার কোথাও নির্দল প্রার্থীকে সমর্থন দিয়েছিল। পঞ্চায়েতে ৬ টি আসনে জয়লাভ করেছিল গেরুয়া শিবির। কংগ্রেস ১টি আসন পেয়েছিল। ১৯টি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে তৃণমূল। এদিনের যোগদানে শাসকদলের মুখের হাসি আরও চওড়া হল।

Related articles

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...