Wednesday, May 6, 2026

রিকশা চালিয়ে গুরগাঁও থেকে ইটাহারে ফিরলেন বৃদ্ধ ‘পরিযায়ী’ মহম্মদ সুলতান

Date:

Share post:

১৫০০ কিলোমিটার পথ রিকশা চালিয়ে সেই হরিয়ানার গুরগাঁও থেকে উত্তর দিনাজপুরের ইটাহারে ফিরলেন গোরাহারের বাসিন্দা বৃদ্ধ পরিযায়ী শ্রমিক মহম্মদ সুলতান।

লকডাউনে আটকে পড়েছিলেন মহম্মদ সুলতান। একটু একটু করে শেষ হয়ে গিয়েছিল সব টাকা পয়সা৷ দিশাহারা হয়ে শেষপর্যন্ত নিতে বাধ্য হলেন এই দুঃসাহসিক সিদ্ধান্ত৷ স্রেফ সাহস আর বাড়ির টানেই রিকশা চালিয়ে ফিরে এলেন
মরণজয়ী সুলতান৷

বৃদ্ধ এই পরিযায়ী শ্রমিক ইটাহারে এসে পৌঁছাতেই তাঁকে খাদ্যসামগ্রী ও অর্থ দিয়ে সাহায্য করেছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ৷ তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে৷ আপাতত সুলতানকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷

এত দীর্ঘপথ রিকশা চালিয়ে চোখে মুখে তাঁর স্পষ্ট ক্লান্তির ছাপ, তবুও খুশি মহম্মদ সুলতান। ঘরের মানুষকে কাছে পেয়ে আরও খুশি তাঁর দুশ্চিন্তাগ্রস্ত পরিবার।
দু’বছর আগে উপার্জনের খোঁজে পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানার গুরগাঁওতে পাড়ি দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গোরাহার গ্রামের ৬০ বছরের মহম্মদ সুলতান। গুরগাঁওতে কখনও রিকশা চালিয়ে কখনও বা সাফাই কর্মীর কাজ করে অর্থ উপার্জন করে ইটাহারের বাড়িতে পাঠাতেন। করোনা সংক্রমণের জেরে লকডাউনের বন্ধ হয়ে যায় তাঁর কাজ। সঞ্চিত অর্থ দিয়ে আধপেটা খেয়ে কিছুদিন কাটানোর পর একবার ভেবেছিলেন পায়ে হেঁটেই হরিয়ানার গুরগাঁও থেকে ইটাহারে পৌঁছে যাবেন৷ বয়সের কথা ভেবে সেই সিদ্ধান্ত বদলে এক সহকর্মীর কাছ থেকে রিকশা চেয়ে নেন। সেই রিকশা চালিয়েই ঘরে ফিরলেন ইটাহারের সুলতান৷

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...