Tuesday, June 16, 2026

অমরনাথ যাত্রায় বাদ ৫৫ বছরের বেশি বয়সিরা

Date:

Share post:

করোনা মহামারির ধাক্কায় বদলাচ্ছে অমরনাথ যাত্রার নিয়মকানুন। এবার অমরনাথ যাত্রায় শামিল হতে পারবেন না ৫৫ বছরের বেশি বয়সের কোনও পুণ্যার্থী। একমাত্র সাধুরা এক্ষেত্রে ছাড় পাবেন। যাত্রীদের প্রত্যেকে দাখিল করতে হবে কোভিড-নেগেটিভ হওয়ার প্রমাণ। সরকারিভাবে এ নিয়ে ঘোষণা করা না হলেও করোনাভাইরাসের মতো অতিমারির থেকে বাঁচতে সতর্কতামূলক একগুচ্ছ ব্যবস্থা নিয়েছেন অমরনাথ মন্দির কর্তৃপক্ষ। যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও। করোনা-আতঙ্কে যাঁরা চলতি বছরের যাত্রায় শামিল হতে পারবেন না তাঁদের জন্য মন্দির আরতি অনলাইনে সরাসরি সম্প্রচারের চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ। চলতি বছরে যাত্রা শুরু হবে ২১ জুলাই এবং শেষ হবে ৩ অগস্ট, শ্রাবণ পূর্ণিমার দিন।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...