Saturday, May 16, 2026

অনুষ্কা শর্মার ‘পাতাললোক’ নিয়ে মামলা কলকাতা হাইকোর্টেও

Date:

Share post:

‘পাতাললোক’ নিয়ে ফের মামলার গেরোয় প্রযোজক অনুষ্কা শর্মা। এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল ওয়েব সিরিজের বিরুদ্ধে। হিন্দু সংগঠনের নেতা বলে দাবি করা জনৈক দেবদত্ত মাজি জনস্বার্থের এই মামলা দায়ের করেছেন।

হলফনামায় ‘পাতাললোক’ নিষিদ্ধ করার আর্জি জানিয়েছেন৷ ‘পাতাললোক’-এর স্ট্রিমিং নিয়ে রিট পিটিশনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে বলে মামলাকারী দাবি করেছেন৷

এই মুহুর্তে দেশের সিনে দুনিয়ায় সবচেয়ে চর্চিত সিরিজের নাম অনুষ্কা শর্মা পরিচালিত ‘পাতাললোক’। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রতি রিলিজ পেয়েছে এই সিরিজটি। বিপুল জনপ্রিয়তায় এখন শীর্ষস্থানে রয়েছে পাতাললোক। অভিনয়, গল্প, থ্রিলারে সমালোচক থেকে অনুরাগী, সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷

ওদিকে বিতর্কের রেশও থামছে না৷ পাতাললোক সিরিজ নিয়ে অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবিরের একাধিক নেতা। ভারতীয় জনতা পার্টির বিধায়ক নন্দকিশোর গুর্জার সরাসরি অভিযোগ দায়ের করেছে প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে। নন্দকিশোরের অভিযোগ, এই সিরিজের বিষয়বস্তুর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন নির্মাতারা। এছাড়াও সিরিজে সিবিআইএর মতো এজেন্সিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে ৷ অনুষ্কার বিরুদ্ধে আপত্তি জানিয়ে চিঠিও পাঠান বিজেপির বিধায়ক।
শুধু বিজেপি নয়, পাতাল লোক নিয়ে বিতর্ক জুড়েছে শিখ সম্প্রদায়ও। শিখ চরিত্রদের এই সিরিজে যেভাবে দেখান হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং সিরিজটি নিষিদ্ধ করা উচিত। দিল্লির শিখ সম্প্রদায়ের মতো সিকিমের গোর্খা সম্প্রদায় থেকেও উঠে এসেছে বিরুদ্ধ সুর। সিকিমের সাংসদ ইন্দ্র হান সুব্বা জানান যে যেভাবে যৌনতা নিয়ে একটি চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে তা অনুচিত।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...