Tuesday, May 19, 2026

মাত্র ২০ মিনিটেই মিলবে ফল! কম দামে টেস্ট কিট তৈরি হায়দরাবাদ আইআইটির

Date:

Share post:

করোনা সংক্রমণ হয়েছে কি না তা জানতে বেশি সময় ব্যয় করতে হবে না। করোনা পরীক্ষার ফল মিলবে মাত্র ২০ মিনিটে। হায়দরাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির গবেষকরা নতুন এই কিট তৈরি করেছেন। এই কিটের মাধ্যমে পরীক্ষা করলে খরচ কম হবে বলে দাবি গবেষকদের।

গবেষকরা জানিয়েছেন, এক একটির দাম পড়ছে ৫৫০ টাকা। অনেকগুলি একসঙ্গে তৈরি করলে দাম নামতে পারে ৩৫০ টাকা পর্যন্ত। আইআইটি-হায়দরাবাদের অধ্যাপক শিব গোবিন্দ সিং জানান, বিপরীত ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন অর্থাৎ আরটি-পিসিআর পদ্ধতিতে এই কিট কাজ করে। সহজেই বহন করা যাবে এই কিট।

প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের মধ্যে দ্বিতীয় আইআইটি হায়দরাবাদ যারা করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরি করল। এর আগে আইআইটি দিল্লি রিয়েল-টাইম পিসিআর ভিত্তিক ডায়াগনস্টিক অ্যাসের জন্য আইসিএমআর অনুমোদন পায়।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...