Saturday, May 30, 2026

অগাস্টে স্কুল খোলার সম্ভাবনা, জানালেন পোখরিয়াল

Date:

Share post:

করোনা সংক্রমণের আবহে সেই মার্চ মাস থেকে টানা বন্ধ স্কুল। দেশের ৩৩ কোটি পড়ুয়া অপেক্ষা করছে স্কুল খোলার জন্য, অথচ রোজই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কবে থেকে স্কুল খুলবে, এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে বন্ধ আছে স্কুল। অগাস্ট মাসের পর ফের স্কুল খোলা হতে পারে।

এর আগে মে মাসের শেষে রিপোর্ট এসেছিল যে, জুলাই থেকে ৩০ শতাংশ পড়ুয়ার উপস্থিতিতে খোলা হতে পারে স্কুল। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়িতে থাকবে বলেও জানা গিয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই, মন্ত্রীর বক্তব্য থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, গ্রিন ও অরেঞ্জ জোনে স্কুল খোলা হবে। সেখানেও সোশ্যাল ডিসট্যান্সিং সহ সব নিয়ম মেনে চলতে হবে। দুটি শিফটে স্কুল খোলা হবে। কিন্তু করোনা সংক্রমণ এখন যেভাবে বাড়ছে তাতে স্কুল খোলার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সাক্ষাৎকারে পোখরিয়াল বলেন, অগাস্টের পরে খুলবে স্কুল কিংবা কলেজ। সম্ভবত ১৫ অগাস্টেরও পরে খোলা হবে বলে জানিয়েছেন তিনি। ১৫ অগাস্টের মধ্যে সব পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যেসব পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেসব পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। সিবিএসসি বোর্ডের বাকি পরীক্ষা নেওয়া হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...