Saturday, June 20, 2026

ফিরিয়ে দিল ৮টি হাসপাতাল, অ্যাম্বুল‍্যান্সেই মৃত্যু অন্তঃসত্ত্বার

Date:

Share post:

১৩ ঘণ্টা ধরে অন্তঃসত্ত্বাকে নিয়ে ঘুরল পরিবার। পর পর ৮টি হাসপাতাল ফিরিয়ে দিল আটঅন্তঃসত্ত্বাকে। অবশেষে অ্যাম্বুল‍্যান্সেই মৃত্যু হল গর্ভবতী নীলমের । শুক্রবার এই ঘটনা ঘটেছে নয়ডাতে।
নীলমের পরিবারের অভিযোগ, অন্তত ৮টি হাসপাতালে গিয়েছিলেন তাঁরা । তার মধ্যে ছিল সরকারি হাসপাতালও। কিন্তু কোথাও ভর্তি নেওয়া হয়নি অন্তঃসত্ত্বাকে।
গাজিয়াবাদ-নয়ডা বর্ডার এলাকার খোদা কলোনির বাসিন্দা নীলমের এতদিন চিকিৎসা চলছিল একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার রক্তচাপ বেড়ে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় নীলমের। কিন্তু ওই বেসরকারি হাসপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে বলে অভিযোগ মৃতার পরিবারের।
তারপর নয়ডা এবং সংলগ্ন এলাকায় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় নীলমকে। কিন্তু সরকারি, বেসরকারি কোনও হাসপাতালে রোগী ভর্তি নিতে রাজি হয়নি। নীলমের ভাইয়ের অটোতেই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ছুটছিলেন নীলমের স্বামী। শেষ পর্যন্ত একটা অ্যাম্বুল‍্যান্স জোগাড় হয়। অক্সিজেন সাপোর্ট দিয়ে নীলমকে গ্রেটার নয়ডার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর।

সরকারি হাসপাতালে নীলমকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়ে দেন আর কিছু করার নেই। মারা গিয়েছেন নীলম। হাসপাতাল গুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। শুরু হয়েছে তদন্ত।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...