Saturday, June 20, 2026

টলিপাড়ায় সিরিয়ালের সঙ্গে ফিল্মের শুটিংও শুরু একইদিনে, প্রশ্ন দেখবে কে?

Date:

Share post:

টালিগঞ্জের ছোটপর্দার শুটিংয়ের পাশাপাশি ১০ জুন থেকে সিনেমারও শুটিং শুরু হচ্ছে। ছোট পর্দার ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধির নিয়ম মানতে হচ্ছে একই বিধি বড় পর্দা শুটিংয়ের ক্ষেত্রেও থাকছে। শিল্পীদের প্রশ্ন, শুটিং তো শুরু হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে ছবি রিলিজ করলে দেখবে কে? মাল্টিপ্লেক্স, সিনেমা হল সবই তো বন্ধ। তাহলে ছবি কোথায় রিলিজ করা হবে? পাশাপাশি তা খুললেও কতজন চলচ্চিত্রপ্রেমী আসবেন সেটা বড় প্রশ্ন। এই প্রশ্ন পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলেরই।

রবিবার সকাল থেকে বৈঠকের শেষে একথা জানালেন আর্টিস্ট ফোরামের সভাপতি এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। এক্ষেত্রেও ইউনিটের পরিধি ৩৫ জনের বেশি হবে না। বয়স্ক অভিনেতাদের ক্ষেত্রে কোনও বাধা-নিষেধ না থাকলেও শিশুশিল্পীদের ক্ষেত্রে কিন্তু আপাতত শুটিংয়ে নিষেধাজ্ঞা থাকছে। বয়স্কদের অবশ্য লিখিত বয়ান দিতে হবে।
এ দিনের বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিমা সংক্রান্ত বিষয়টি নিয়ে। শেষে সিদ্ধান্ত হয় টেকনিশিয়ানদের বিমার টাকার ১০০% দেবেন প্রযোজক। অন্যদিকে শিল্পীদের বিমার টাকার ৫০% দেবেন প্রযোজকরা, বাকি টাকা শিল্পীদের নিজেদেরকেই দিতে হবে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...