Saturday, June 20, 2026

ট্রাম্পের কাজে অসন্তোষ প্রকাশ মার্কিনীদের, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এক বছরে সর্বনিম্ন

Date:

Share post:

আমেরিকার কৃষ্ণাঙ্গ হত্যা এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। মার্কিন সমাজে কাঙ্খিত পরিবর্তন না আসা পর্যন্ত এ বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে গত এক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে। হিলহ্যারিসএক্স’র সর্বশেষ তথ্য বলছে এমনটাই।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে আমেরিকার গত ৫০ বছরের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ। বিক্ষোভকারীদের দাবি, মার্কিন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় বর্ণবাদ ও বর্ণবৈষম্যের অবসান ঘটাতে হবে। আর এমন পরিস্থিতি জনপ্রিয়তা কমল মার্কিন প্রেসিডেন্টের।
হিলহ্যারিসএক্স’র তথ্য অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা ৬ শতাংশ কমে ৪৪ শতাংশে পৌঁছেছে।

এক সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৫৬ শতাংশ মানুষ ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত সোমবার থেকে শনিবার পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, মার্কিন সমাজে সংখ্যালঘুদের জন্য সঠিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে হবে। অনেকের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য ও করোনাভাইরাস ইস্যু ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের মূল কারণ।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...