Saturday, May 23, 2026

লাগামহীন সৌমিত্র, গাড়ি আটকালে এসপিকে চড় মারার নির্দেশ!

Date:

Share post:

লাগামহীন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির গাড়ি আটকালে এসপিকে চড় মারুন। কেউ ঢিল মারলে, পাল্টা পাথর ছুড়ে তার মাথা ফাটিয়ে দিন। বারাসতের সভা থেকে সদ্য নির্বাচিত বিজেপি যুব মোর্চ সভাপতির আক্রমণ। দলের যুব কর্মীদের চাঙ্গা করতে কথার ফুলঝুরি ছোটাতে কসুর করেননি সৌমিত্র।

লড়কে লেঙ্গে জমিন, এই নীতিতে তিনি সফল হয়েছিলেন। তাই সেই লাইন থেকে সরতে রাজি নন। কখনও মঞ্চ থেকে দিচ্ছেন হুমকি তো কখনও হঁশিয়ারি। যুব কর্মীদের কাছে জনপ্রিয়তা বৃদ্ধি করতে, গ্রহণযোগ্যতা বাড়াতে কোনও চেষ্টার কসুর করেননি। কখনও রাজ্য সরকারকে করোনার চেয়েও ক্ষতিকর মনে করেছেন, তো কখনও তাঁর প্রাক্তন দলের গায়ে থুতু ছিটিয়ে এসেছি বলেছেন। শুধু তাই নয়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘চাল চোর’ আর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ‘নারদা রানি’ বলে অভিহিত করেন। বলেন, খাদ্যমন্ত্রীকে উত্তর ২৪পরগণা ছাড়া করে তবে তিনি নিশ্চিত হবেন।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...