Wednesday, May 6, 2026

মার্কিন সাংবাদিকের সঙ্গে যৌনমিলনের ইচ্ছাপ্রকাশ পাক প্রধানমন্ত্রী ইমরানের!

Date:

Share post:

মার্কিন সাংবাদিকের সঙ্গে যৌনমিলনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকাকে নাকি এ কথাই জানিয়েছিলেন মার্কিন সাংবাদিক সিন্থিয়া রিশি। এই অভিযোগের জেরে শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহলে।

পাকিস্তানে ছোটপর্দার জনপ্রিয় মুখ আলি সেলিম এই বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, একবার সিন্থিয়া বলেছিলেন ইমরান খান নাকি তাঁকে সঙ্গমের প্রস্তাব দেন। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পাকিস্তানের রাজনৈতিক মহলের বক্তব্য, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন সিন্থিয়া।

দুদিন আগে সিন্থিয়া টুইটারে পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক এবং প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে অভিযোগ জানান। রহমান মালিক তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে অভিযোগ করেন, গিলানির হাতে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তিনি। টুইটারে তিনি লেখেন, ২০১১ সালে মন্ত্রীর তাঁকে বাসভবনে ডেকে পাঠানো হয়। ভিসা সংক্রান্ত কোনও বৈঠক আছে ভেবে সিন্থিয়া যান। কিন্তু ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্যদিকে ইসলামাবাদে রাষ্ট্রপতি ভবনে গিলানি তাঁকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ তোলেন সিন্থিয়া।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...