Saturday, June 20, 2026

সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী এবং শাশুড়ির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি দিলীপ ঘোষের

Date:

Share post:

রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী এবং শাশুড়ির রহস্যমৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সল্টলেকের বিই ব্লকের এক বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হয় কলকাতার প্রাক্তন নগরপালের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ। দুজনকে দু’টি ঘর থেকে উদ্ধার করা হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টার
প্রাক্তন স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থের বয়স ৬০। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, শর্মিষ্ঠা কর পুরকায়স্থ ও তাঁর মায়ের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে৷ নিরপেক্ষ সংস্থার মাধ্যমে এই মৃত্যুর তদন্ত হওয়া দরকার। কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি জানান দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “যেভাবে বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার করা হয়েছে, তাতে এই দুই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই।” সুরজিৎবাবুর প্রাক্তন স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ গত লোকসভা নির্বাচনেও তিনি বিজেপির হয়ে কাজ করেছিলেন বলে খবর।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...