Sunday, May 10, 2026

আনলক: শেওড়াফুলিতে খুলল প্রায় দুশো বছরের পুরনো মন্দির

Date:

Share post:

খুলে গেল শেওড়াফুলির নিস্তারিণী কালীমন্দির। স্যানিটাইজড করার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। পুরোহিত, ভক্ত, দোকানদার সবার হাতে স্যানিটাইজার দিয়ে মাস্ক বিতরণ করা হয়।

মার্চে প্রথম দফার লকডাউন শুরু হতেই ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল নিস্তারিণী কালী মন্দির। সোমবার সকালে মন্দির খুলতেই ভক্তরা পুজো দিতে ভিড় করেন।
প্রায় দুশো বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পুজো চলে আসছে সেখানে। আতিমারিতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এদিন তা খুলে দেওয়া হয়। লোকাল ট্রেন বন্ধ থাকায় ভক্ত সমাগম কম হচ্ছে। তবে পুরোহিতরা জানান, এতে সামাজিক দূরত্ব মেনে পুজো দিতে পারবেন ভক্তরা।

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...