Saturday, June 20, 2026

চিন্তা নেই আমরা আছি, ৮হাজার দুঃস্থর পাশে আসানসোল লায়ন্স ক্লাব

Date:

Share post:

করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। এই কারণে কাজ হারিয়েছেন প্রচুর মানুষ। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দিন আনে দিন খায় মানুষগুলো ।

তাদের পাশে দাঁড়াল ‘লায়ন্স ক্লাব অফ আসানসোল শিল্পাঞ্চল’। ১লা মে থেকে আজ ৮ জুন পর্যন্ত প্রতিদিন দুুঃস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছে।

আসানসোলের লায়ন্স ক্লাব নিকটবর্তী ডুরান্ড লোক কলোনির সাঁই বাবা মন্দিরে দুস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

এক মাস ব্যাপী তাদের এই কর্মকাণ্ডে উপকৃত হন প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষ।

সোমবার এই কর্মকান্ডের শেষদিনে উপস্থিত ছিলেন , ‘লায়ন্স ক্লাব অফ আসানসোল শিল্পাঞ্চল’-এর প্রেসিডেন্ট অভিষেক মুখোপাধ্যায়, সচিব ইমন দাস, প্রাক্তন প্রেসিডেন্ট অভিজিৎ শ, সঞ্জয় মন্ডল প্রমুখ।

তাঁরা বলেন, “দুঃস্থ মানুষেরা উপকৃত হয়েছেন এতেই আমরা খুশি।”

দেখুন ভিডিও…

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...