Saturday, May 16, 2026

মুখ্যমন্ত্রীর বিপ্লব : কলকাতায় সাইকেলের জন্য পৃথক রাস্তা

Date:

Share post:

কোভিড পরবর্তী সময়ে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে গিয়ে গণপরিবহনে শুরু হয়েছে সমস্যা। প্রতিদিনই মানুষ নাকাল হচ্ছেন এবং রাস্তায় কার্যত বাসই মিলছে না। এই পরিস্থিতির মাঝে দেখা গিয়েছে সাধারণ মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য দু চাকার বাইক, স্কুটার, কিংবা সাইকেলের উপর ভরসা করছেন। স্কুটি, বাইক, সাইকেল কিনতে শোরুমে ভিড়। অপেক্ষমানদের তালিকা বাড়ছে। অপেক্ষা করতে হচ্ছে প্রায় এক মাস! আর এই চিত্রটা চোখ এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেই কারণে সোমবার তিনি নবান্ন থেকে জানালেন, “এবার কলকাতায় সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা নির্দিষ্ট করা হবে। ইতিমধ্যে সেই রাস্তা খুঁজে বের করতে পুলিশকে বলেছি।” এই পৃথক সাইকেল রো চালু হওয়ার অর্থ কলকাতার রাস্তায় কার্যত বিপ্লব। আর সেই বিপ্লবই করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...