Saturday, June 27, 2026

উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০৫ !

Date:

Share post:

আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করে শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। কিন্তু তাতে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ছন্দে ফিরছে বটে, কিন্ত এই পর্যায়ে মারণ ভাইরাস করোনার গ্রাফ গোটা দেশের মতোই এ রাজ্যেও ঊর্ধ্বমুখী।

এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৬১৩। এই ২৪ ঘণ্টার রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৯ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪০৫।

আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৪৬৫।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...