Saturday, June 27, 2026

৯ জুনের ভার্চুয়াল যুদ্ধ : সকাল ১১টায় অমিত শাহ, দুপুর ১২টায় অভিষেক

Date:

Share post:

কাল, ৯জুন, অমিত শাহর ভার্চুয়াল জনসভা। সকাল এগারোটা থেকে এই সভা। আর সে নিয়ে সোমবার রাত অবধি ছিল সাজ সাজ পরিস্থিতি বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনের অফিসে। ক্যামেরা, জায়ান্ট স্ক্রিন, ফুল, মালা স্টেজ, মোদি-শাহর ছবি, যাকে বলা যায় বিজেপির ২০২১-এর ভোটের ভার্চুয়াল প্রস্তুতি।

তবে মঙ্গলবার মিডিয়ার সব নিয়নের আলো বিজেপির উপর পড়ুক মোটেই চাইছে না তৃণমূল নেতৃত্ব। এর আগে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল মিডিয়ায় দলনেত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। কাল দুপুর বারোটা থেকে অভিষেক যুব তৃণমূলের ভার্চুয়াল মিটিং করবেন। যুবর ওই বৈঠকে থাকবেন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আর পরশু, ১০জুন চন্দ্রিমা ভট্টচার্যর নেতৃত্বে ভার্চুয়াল সভা হবে তৃণমূল মহিলা কংগ্রেসের। তারপর ছাত্র ফ্রন্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদেরও সভা হওয়ার কথা। সব মিলিয়ে বিজেপিকে টেক্কা দিয়ে এবার ভার্চুয়াল যুদ্ধে তৃণমূল কংগ্রেস।

ফলে কাল, মঙ্গলবার, বিরাট সভা, কিন্তু সভা নয়!

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...