Tuesday, June 23, 2026

পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে নতুন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। লকডাউনের সময় ভিন্ রাজ্যে কাজহারানো পরিযায়ী শ্রমিকরা যাতে নিজেদের রাজ্যেই কাজ পান, তার ব‍্যবস্থা করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্র। সূত্রের খবর, ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে দেশের যে সমস্ত জেলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি, এমন ১১৬টি জেলাকে চিহ্নিত করার কাজও শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি, কোন কোন ক্ষেত্রে পরিযায়ীদের রুজিরোজগারের বন্দোবস্ত করা যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি।

সূত্রের খবর, এই পরিকল্পনার অঙ্গ হিসাবে পরিযায়ীদের এমজিএনআরইজিএ-এর আওতায় ১০০ দিনের কাজের প্রকল্প-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পে কাজের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে জনধন যোজনা, কিষান কল্যাণ যোজনা, খাদ্য নিরাপত্তা আইনের মতো বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনাকেও সুনির্দিষ্ট ভাবে পরিযায়ীদের লক্ষ্য রেখে ব্যবহার করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রকের কাছে তথ্য, পরিসংখ্যান চেয়েছে প্রধানমন্ত্রীর অফিস।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...