Tuesday, June 2, 2026

ফের জল্পনা, পাক সেনার নির্দেশেই খুন দাউদ

Date:

Share post:

করোনা নয়, পাক সেনার নির্দেশেই খুন করা হয়েছে মোস্ট ওয়ান্টেড দাউদকে। নিউজ পোর্টাল সানডে গার্ডিয়ান-এমনই দাবি করেছে ।
জানা গিয়েছে, ২০১৭ থেকেই পাকিস্তানে দাউদের কাজকর্মের প্রতি নজরদারি চালানো হচ্ছিল।এমনকি দাউদের আত্মীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল, দাউদের মৃত্যুর খবর পুরোপুরি অস্বীকার করতে হবে। গোয়েন্দারা আরও এক কদম এগিয়ে দাবি করেছেন, পাক সেনা দাউদকে পাকিস্তান থেকে ‘ভ্যানিশ’ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বেশ কিছুদিন আগেই । তাদের যুক্তিও স্পষ্ট । বেশ কয়েকজন মার্কিন নাগরিকের খুনের সঙ্গে দাউদের নাম জড়ানোয় মার্কিন যুক্তরাষ্ট্র দাউদকে নিজেদের হেফাজতে পেতে ইসলামাবাদকে চাপ দিচ্ছিল।
গোয়েন্দা সূত্রে আরও দাবি করা হয়েছে , যে সুরক্ষা বলয়ের মধ্যে দাউদ থাকেন সেখানে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে । বরং চিকিৎসার অজুহাতে তার শরীরে কোনও বিষ ইঞ্জেকশন দেওয়া হতে পারে। এর ফলেই তার মৃত্যু হয় ।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশের চাপে এর আগেও তার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...