Monday, May 11, 2026

শুক্রবারের মধ্যেই রাজ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা

Date:

Share post:

চলতি সপ্তাহে শুক্রবারের  মধ্যেই রাজ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা বলে জানাল হাওয়া অফিস । প্রত্যেক বছর উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথমে বর্ষা ঢোকে। তারপর তা ঢোকে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের টানে আবার সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে , এবার একই সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গে বর্ষা ঢুকতে পারে বৃহস্পতি বা শুক্রবারে।
মৌসম ভবন জানিয়েছে , তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাংশ হয়ে মৌসুমি বায়ু চলে এসেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এরপরেই সাগর থেকে জোলো হাওয়া গাঙ্গেয় বঙ্গে ঢুকছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন। সেক্ষেত্রে শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর একটি অংশ মায়ানমার হয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি দিয়ে ঢুকে পড়বে কোচবিহার জলপাইগুড়িতে।তার দু-একদিনের মধ্যেই উত্তরবঙ্গের সব জেলাতে এবং ধীরে ধীরে তা ঢুকবে দক্ষিণবঙ্গেও।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...