Thursday, April 2, 2026

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কি রাজনীতির সময়? প্রশ্ন দীনেশের

Date:

Share post:

দেশের প্রাক্তন রেলমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা দীনেশ ত্রিবেদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঙ্গলবারের বক্তব্যের জবাবে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১৮জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তো আপনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন? একবার জানার চেষ্টা করতে পারতেন! কিন্তু আপনি তো তা করেননি! এটা কি রাজনীতি করার সময়? এটা কি সেই সময় যখন আমরা পরস্পরকে দোষারোপ করব আর বলব আমার জামা আপনার থেকে সাদা! মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে নিজের পরোয়া না করে কাজ করছেন। দিল্লি থেকে ফরমান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী তা কার্যকর করছেন। সবাই মিলে কাজ করলেই তো দেশের উন্নতি হবে। একটি ভার্চুয়াল প্লাটফর্মে দাঁড়িয়ে সকলের একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু তা না করে অমিত শাহ আপনি দোষারোপের পর্ব চালিয়ে যাচ্ছেন! মনে রাখবে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিজেপির নয, সারা দেশের। কিন্তু আপনার মঙ্গলবারের সভা ছিল পুরোটাই রাজনীতিতে ভরা।

Related articles

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...