Thursday, June 4, 2026

জনতার পাশে থাকার ভাল উদ্যোগ, ভরতুকিতে টোটো পরিষেবার ব‍্যবস্থা সিপিএমের

Date:

Share post:

দুর্দিনে মানুষের পাশে থাকার বার্তা দিতে অন্যরকম উদ্যোগ সিপিএমের। করোনা আবহে পথে বাস, অটো কম থাকায় প্রবল সমস‍্যায় পড়া অফিসযাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলেন সিপিএমের হাওড়া জেলার নেতা কর্মীরা। নিজেরাই ভরতুকি দিয়ে অফিসযাত্রীদের জন‍্য টোটোর ব‍্যবস্থা করেছেন তাঁরা। সামাজিক দূরত্ববিধি মেনে প্রতি টোটোতে মাত্র দুজন যাত্রী নেওয়া হচ্ছে। টোটোয় বসার পর যাত্রীদের হাতে স‍্যানিটাইজার দিচ্ছেন বাম স্বেচ্ছাসেবকরা। বেলুড় বাজার থেকে হাওড়া স্টেশন পর্যন্ত দশ টাকায় এই টোটো পরিষেবা দেওয়া হচ্ছে। এমনিতেই হাওড়ায় যথেষ্ট হারে ছড়িয়েছে করোনা সংক্রমণ। তার মধ‍্যে কর্মস্থলে যেতে হচ্ছে মানুষকে। অথচ যানবাহন অপ্রতুল। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে ব‍্যতিক্রমী ও ভাল সামাজিক উদ্যোগ নিলেন সিপিএমের হাওড়ার নেতা কর্মীরা।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...