Monday, May 11, 2026

মন্ত্রী হচ্ছেন মুকুল? দিলীপের উত্তর, “আমি মন্ত্রী নয়, কাউকে মন্ত্রিত্ব দিই না”

Date:

Share post:

সম্প্রতি, বিভিন্ন মহলে মুকুল রায়ের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। জল্পনা, তিনি নাকি নরেন্দ্র মোদির ক্যাবিনেট জায়গা পাচ্ছেন! সত্যি কি তাই? এই প্রশ্নের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সোজাসাপটা উত্তর, “আমি নিজে মন্ত্রী নই। কাউকে মন্ত্রিত্ব দেওয়ার ক্ষমতাও আমার নেই। সেটা দিল্লির নেতারা বলতে পারবেন। এমন খবর অন্তত আমার কাছে নেই।”

এরপরই নিজেকে একটু সামলে নিয়ে দিলীপ ঘোষ মুকুলের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রসঙ্গে কৌশলে ধোঁয়াশা তৈরি করেন। তিনি বলেন, “এ রাজ্যে থেকে দু-জন মন্ত্রী আছেন। যদি আরও একজন-দুজন মন্ত্রী হন তাহলে তো ভালোই। মুকুল রায় অনেক সিনিয়র লিডার। কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে বরিষ্ঠ নেতা মুকুলদার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। কাকে মন্ত্রী করবে, না করবে।”

নিজের মন্ত্রী হওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, “আমি নিজেই জানি না। জানার আগ্রহ নেই। সবকিছুই মিডিয়ার তৈরি করা গল্প।”

Related articles

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...