Wednesday, June 3, 2026

করোনা-আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘নির্বাচনী’ ভার্চুয়াল সভা-র কতখানি সফল হলো ?

Date:

Share post:

গত দু-তিনদিন যাবৎ বঙ্গ বিজেপি দাবি ছিলো, ১ কোটির বেশি মানুষ অমিতজির জনসভা দেখবেন। ভার্চুয়াল সভা শেষের পর উৎসাহিত হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, “আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। অমিতজির ভার্চুয়াল জনসভা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দেড় থেকে দু’কোটি মানুষ। শুধু ফেসবুক থেকে শেয়ার হয়েছে ৩২ লক্ষ। ইউটিউবে সাড়া একটু কম পেয়েছি।”

সায়ন্তন বসু যাই বলুন, দেখা গিয়েছে, রাজ্য বিজেপির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি দর্শকের সংখ্যা খুবই হতাশজনক৷
এদিনের স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা সরাসরি ‘বিজেপি ফর ওয়েস্ট বেঙ্গল’ ইউটিউবে চ্যানেলে দেখা দর্শকের সংখ্যাও আশ্চর্যজনক ভাবে অনেক কম।

উন্নত প্রযুক্তির যুগে এই ধরনের তথ্য পাওয়া কঠিন নয়৷ বিজেপি ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে ভিউয়ারের সংখ্যা দেখা গিয়েছে 153,988।

সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুকে ভিউজ ছিল 1,995,367৷ সময় সময়ে তা বাড়তে পারে।

তথ্যই বলছে, অমিত শাহর ভার্চুয়াল সভা বঙ্গ-বিজেপির দাবির ত্রিসীমানাতেও পৌঁছায়নি !

*অমিত শাহর ভার্চুয়াল সভা কতখানি সফল ?*

করোনা-আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘নির্বাচনী’ ভার্চুয়াল সভা-র
কতখানি সফল হলো ?

গত দু-তিনদিন যাবৎ বঙ্গ বিজেপি দাবি ছিলো, ১ কোটির বেশি মানুষ অমিতজির জনসভা দেখবেন। ভার্চুয়াল সভা শেষের পর উৎসাহিত হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, “আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। অমিতজির ভার্চুয়াল জনসভা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দেড় থেকে দু’কোটি মানুষ। শুধু ফেসবুক থেকে শেয়ার হয়েছে ৩২ লক্ষ। ইউটিউবে সাড়া একটু কম পেয়েছি।”

সায়ন্তন বসু যাই বলুন, দেখা গিয়েছে, রাজ্য বিজেপির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি দর্শকের সংখ্যা খুবই হতাশজনক৷
এদিনের স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা সরাসরি ‘বিজেপি ফর ওয়েস্ট বেঙ্গল’ ইউটিউবে চ্যানেলে দেখা দর্শকের সংখ্যাও আশ্চর্যজনক ভাবে অনেক কম।

উন্নত প্রযুক্তির যুগে এই ধরনের তথ্য পাওয়া কঠিন নয়৷ বিজেপি ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে ভিউয়ারের সংখ্যা সন্ধে 7টা 48-এ দেখা গিয়েছে 158,109।

সন্ধ্যা 7টা 57 নাগাদ বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুকে ভিউজ ছিল 2,172,997৷ সময় সময়ে তা বাড়তে পারে।

তথ্যই বলছে, অমিত শাহর ভার্চুয়াল সভা বঙ্গ-বিজেপির দাবির ত্রিসীমানাতেও পৌঁছায়নি !

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...