Tuesday, April 21, 2026

কলকাতা পুরসভার কর্মীদের জন্য ১১টি বাস চালাবে পরিবহন দফতর

Date:

Share post:

শুধুমাত্র কলকাতা পুরসভার কর্মীদের জন্যই ১১টি বাস চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করলো রাজ্য পরিবহণ দফতর।

বুধবার থেকে পুরকর্মীদের অফিস যাওয়া এবং আসার জন্য বাসগুলি চালানো হবে। বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে এবং বিকেলে ৫ টা নাগাদ বাসগুলি ছাড়বে। কোন রুটে বাসগুলি চালানো হবে তাও জানানো হয়েছে৷ জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ সহ ৯টি নির্দিষ্ট স্থান থেকে বাসগুলি চলাচল করবে৷ কলকাতা পুরসভার কর্মীদের আসতে এবং যেতে যাতে সমস্যা না হয়, সে জন্যই সহযোগিতা করছে পরিবহণ দফতর৷
প্রসঙ্গত, এই সংকটকালে
নবান্ন জানিয়েছে, সরকারি কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন করে হাজির থাকতে হবে। তবে জ্বর, কাশির মতো কোনও রকম উপসর্গ থাকলে কর্মীদের কাজে যোগ দিতে হবে না। অথচ, কলকাতা পুরসভায় ১০০ শতাংশ হাজিরার কথা প্রথমদিন থেকেই বলে চলেছেন প্রশাসক ফিরহাদ হাকিম।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...