Thursday, February 26, 2026

মাঝরাতে চুরি: ক্যামেরায় ধরা পড়লেন শুভশ্রী!

Date:

Share post:

কিছুদিন আগেই সন্তান আগমনের খবর দিয়েছেন রাজ শুভশ্রী। সেই খবর নিয়েই এখন সরগরম টলিপাড়া। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তাঁরা।

অন্তঃসত্ত্বা হওয়া মানেই বাধাহীন ভাবে মনের মতো খাবার খাওয়া। আপাতত কোনও ডায়েট মানচ্ছেন না অভিনেত্রী। তাই চলছে মনের মত খাওয়াদাওয়া। তাঁর সাম্প্রতিক ছবি থেকে সেটাই বোঝা যাচ্ছে স্পষ্ট।

ছবিতে দেখা যাচ্ছে ফ্রিজের সামনে দাঁড়িয়ে মন ভরে চকলেট খাচ্ছেন শুভশ্রী। আবার ধরা পড়ে গিয়ে তাঁর মুখে দেখা গিয়েছে মিষ্টি হাসি। আবার কখনও দেওয়ালে হেলান দিয়ে পাউট করে ফটোও তুলেছেন অভিনেত্রী। এই সব ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুভশ্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘প্রেগনেন্সি মানে নয় মাসই চিট ডে’।
পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। কমেন্ট বক্সে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা, অনিন্দিতা, অদ্রিজা, শ্রাবন্তী সহ শুভশ্রীর সহকর্মীরা। ৪০ হাজারের ওপ‍র লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

spot_img

Related articles

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...