Thursday, May 14, 2026

দাবি আদায় করেই গুরুবার থেকে শুটিংয়ের পথে টলিউড

Date:

Share post:

দাবি আদায় করে অবশেষে সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনে রাজি হলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীরা। স্টুডিওপাড়ায় শুটিং শুরুর কথা হলেও বারবার তা আটকে যাচ্ছিল স্বাস্থ্য বিমার প্রশ্নে এসে। বিমা নাহলে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজে যোগ দিতে রাজি ছিলেন না। কিন্তু দ্রুত বিমা করানোতেও সমস্যা। সে ক্ষেত্রে লিখিত দাবি করেছিলেন তাঁরা। সেটা দেওয়া নিয়েই চলছিল টালবাহানা। ফলে ৮ তারিখ থেকে ১০ তারিখ- ক্রমশ পিছতে থাকে শুটিং শুরুর দিন। একসময় অনিশ্চিত হয়ে পড়ে শুটিং। খবর ছড়ায় অন্তর্দ্বন্দ্বেরও। বুধবার অবশেষে জট কাটল টলিপাড়ায়। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে মেলে সমাধানসূত্র। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেদের দাবিতে অনড় থাকেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা। অবশেষে চাপের মুখে স্বাস্থ্য বিমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক হয় বিমার

• ৫০% দেবে প্রযোজক সংস্থা
• ৪০% দেবে চ্যানেল
• ১০% দেবেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা

• যতক্ষণ না পর্যন্ত বিমার কাগজ হাতে আসছে, ততক্ষণ যদি কেউ সমস্যায় পড়েন তাহলে তাঁকে পরিষেবা দেওয়া হবে।

এই বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পরেই মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, তাঁদের মধ্যে যা সমস্যা ছিল সব মিটে গিয়েছে। সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতেই বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হবে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শঙ্কর চক্রবর্তী জানান, একটা বড় পরিবারের মনোমালিন্য হয়েই থাকে। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা গিয়েছে। ৮৩ দিন শ্যুটিং বন্ধ রয়েছে টলিপাড়ায়। এই পরিস্থিতিতে সবাই কাজে ফিরতে চাইছেন। দাবি মেনে নেওয়ায় বৃহস্পতিবার থেকে মসৃণভাবে কাজ চলবে বলে আশা রাখছে টলিউড।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...