Saturday, June 20, 2026

রাষ্ট্রপতির নাম বলতে পারলেন না, শ্রীঘরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম স্থানাধিকারী!

Date:

Share post:

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও স্বপ্নই থেকে গেল স্কুলের চাকরি। ঠাঁই হল শ্রীঘরে। যোগীর রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এমনই ঘটনা।

শিক্ষক নিয়োগের পরীক্ষায় ধর্মেন্দ্র প্যাটেল পেয়েছেন ৯৫ শতাংশ নম্বর। ১৫০-তে প্রাপ্ত নম্বর ১৪২। অথচ রাষ্ট্রপতির নাম জানতে চাইলেই তাঁর চোখেমুখে অন্ধকার। একাধিক বার চেষ্টা করেও নাম মনে করতে পারছেন না তিনি। উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগ পরীক্ষার দুর্নীতির গন্ধ পেয়ে আসরে নেমে প্রয়াগরাজের পুলিশ । মঙ্গলবার ধর্মেন্দ্র প্যাটল-সহ মোট ৯জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ উত্তর প্রদেশের শিক্ষা দফতরের ৬৯ হাজার পদে শিক্ষক নিয়োগ চলাকালে ঘুষ নিয়ে বহু শিক্ষককে নিয়োগ করা হয়েছে যাদের ছাত্র পড়ানোর ন্যূনতম যোগ্যতা নেই।

সুপ্রিম কোর্ট মঙ্গলবার ওই নিয়োগ প্রক্রিয়ায় ৩৭ হাজার ৩৩৯ পদে নিয়োগ আপাতত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। আগেই এই নিয়োগ রুখতে স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সরকার। কংগ্রেসের তরফে এই দুর্নীতিকে ব্যাপম দুর্নীতির সঙ্গে তুলনা করা হচ্ছে।
উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মন্ত্রী সতীশ ত্রিবেদী গোটা ঘটনার কথা স্বীকার করে বলছেন, আদালত যেমন রায় দেবে তাকে মান্যতা দেওয়া হবে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...