Saturday, June 20, 2026

কেপিসি হাসপাতাল থেকে ছাঁটাই কর্মীদের নিয়ে বিক্ষোভ বিজেপির

Date:

Share post:

যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ৭০ জন হাউসকিপিং কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে তাঁদের কাজে পুনর্বহাল করার দাবিতে বিজেপির পক্ষ থেকে ওই কর্মীদের সঙ্গে নিয়ে আজ, বুধবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। হাসপাতালে গেটের সামনে দুপুর থেকে শুরু হয় এই বিক্ষোভ।

রাস্তা আটকে বিক্ষোভ যে দেখানো হবে, আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। সেই কারণে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল কেপিসি হাসপাতালের মূল গেট হাসপাতালের ভেতরে। বিক্ষোভ দেখানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সমস্ত বিক্ষোভকারীদের তুলে লালবাজারে নিয়ে যায়।

জানা গিয়েছে, এইসব কর্মীরা সরাসরি কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী না হলেও, বিভিন্ন প্রাইভেট এজেন্সির মারফত এখানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাঁদের রুজি-রুটি এখন প্রশ্নের মুখে।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...